1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় নামাজের খুতবা শেষে খতিবের মৃত্যু

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত
খুতবার শেষে মুফতি মাহবুবুর রহমান নামে এক খতিবের মৃত্যু হয়েছে। তিনি মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের খেলাফত মজলিশের সভাপতি। শুক্রবার (২৯ নভেম্বর) এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুর রহমানের বড় ভাই আব্দুল মান্নান। মাহাবুবুর রহমান (৩৫) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মহিউদ্দিন মুন্সির ছেলে।
মৃত মাহবুবুর রহমানের ভাই আব্দুল মান্নান বলেন, মাহবুবুর রহমান নরসিংদী জেলার মাধবদী উপজেলার একটি মসজিদের খতিব ও একটি মাদ্রাসার মুহতামিম ছিল। শুক্রবার জুমার নামাজের আগে ইসলামিক আলোচনার পর খুতবা পাঠ করে মাহবুব। পরে মাহবুব অজ্ঞান হয়ে পড়লে মুসল্লিরা প্রথমে মাধবদী হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। ঢাকার শ্যামলী নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তির পরেই রাত ৯টায় মাহবুব মারা যায়।
চিকিৎসক জানিয়েছেন, মাহবুবুর রহমান স্ট্রোক করেছে। তার মৃত্যুতে কর্মস্থল, গ্রামের বাড়ি ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK