1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম  

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত
নেত্রকোনার বারহাট্টায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার সানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার সানিয়াপাড়া গ্রামের দুলাল মিয়া (৫৫) ও তার ছেলে সুমন মিয়া (২৭)। আহতরা বর্তমানে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
আহত দুলাল মিয়ার ছেলে মো. ফিরোজ মিয়া বলেন, আমাদের ৭ শতাংশ জমি দীর্ঘদিন ধরে প্রতিবেশী মোস্তাফিজুর রহমান, মোশাহিদসহ তাদের পরিবারের লোকজন দখল করে রেখেছে। সম্প্রতি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে দলিল দেখে নিশ্চিত করেন জায়গাটি আমাদের। পরে তারা জায়গাটি আমাদের বুঝিয়ে দেন।
তিনি আরও বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে সেই জায়গায় থাকা পুকুর পাড়ে লাউ গাছ রোপণ করতে গেলে মোস্তাফিজসহ তারা আমাদের সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে ৫-৭ জন মিলে আমার বাবা ও ভাইয়ের ওপর রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা আমার বাবা-ভাইকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। দুজনের মাথায় ৮-১০টি করে সেলাই লেগেছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
এদিকে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান, মেশাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে। এ বিষয়ে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। জমিটি আমাদের। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সেখানে আমাদের ঘর রয়েছে। আজ সকালে দুলাল মিয়া, সুমনসহ আরও বেশ কয়েকজন অতর্কিত আমাদের বাড়িতে এসে হামলা চালায়। জীবন বাঁচাতে আমরা প্রতিহত করেছি মাত্র।
তিনি আরও বলেন, এসময় আমাদের পক্ষের মোশাহিদের হাত ভেঙে গেছে। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK