1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অ্যাড. আলিফ হত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে আইনজীবীদের মানববন্ধন

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় দুর্গাপুর চৌকি আদালত চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করে দুর্গাপুর আইনজীবী সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত ওই সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনাসহ সারাদেশের আদালতের নিরাপত্তা জোরদার করার দাবীও জানানো হয়।
মানববন্ধনে এডভোকেট আবু সিদ্দিক আনোয়ারী, সিনিয়র এডভোকেট মানেশ চন্দ্র সাহা, শাহনেওয়াজ আকুঞ্জি, আব্দুল ওয়াহাব, জাকারিয়া সরকার বক্তব্য রাখেন। এছাড়াও এডভোকেট মোশারফ হোসেন মীরধা, শহিদুল ইসলাম রেনু, জয়নাল আবেদীন, হোসনে আরা শিউলি, আব্দুল মতিন, সাইফুল ইসলাম সেকুলসহ আরা অনেকে উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK