1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিরীহ চাকরিচ্যুত কারাবন্দি বিজিবি সদস্যদের মুক্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
চাকরিচ্যুত ব্যক্তিদের চাকরিতে পুনর্বহাল ও নিরীহ কারাবন্দি বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে ‘বিডিআর কল্যাণ পরিষদ’-এর ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে জেলার দেড় শতাধিক চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভুক্তভোগী বিডিআর সদস্যদের সন্তানদের হাতে ‘আমার বাবা নির্দোষ, আমার বাবার চাকরি ফেরত চাই’ লেখা প্লেকার্ড ছিল।
মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি নায়েক সুবেদার হাফিজুর রহমান বলেন, ছাত্র ও সাধারণ মানুষ সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা এ দেশের সেনা কর্মকর্তাদের হত্যার নীলনকশা করেন। সেনা কর্মকর্তাদের খুন ও গুমের পর এ দেশের হাজার হাজার নিরীহ বিডিআর সদস্যকে মিথ্যা মামলার মাধ্যমে সাজা দেওয়া হয়। যাদের মধ্যে এখনো অনেক বিডিআর জওয়ান বিনা বিচারে জেলখানায় মানবেতর জীবন যাপন করছেন। অনেকেই নিখোঁজ আছেন। সরকারি হিসাব অনুযায়ী, ১৮ হাজার ৫২০ জন বিডিআর সদস্যকে বিনা বিচারে কারাবরণ করতে হয়েছে।
জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যা মামলায় যারা জড়িত তাদের খুঁজে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আর যারা নিরীহ ও নিরপরাধ বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছেন, তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আর যারা এখনো কারাবন্দি আছেন, তাদেরও জেল থেকে মুক্তি দিয়ে চাকরি ফিরিয়ে দিতে হবে।
মানববন্ধনে কয়েকশ চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘খালাস পেয়েও ১৬ বছরে মুক্তি মেলেনি’, ‘স্বামী ছাড়া সন্তানদের নিয়ে আর কত দিনের অপেক্ষা’, ‘আমি বৃদ্ধ মা আর কত কাঁদব’, ‘একজন অসহায় মায়ের কান্না শোনার কি কেউ নেই’ ইত্যাদি।
মাবনবন্ধনে বক্তব্য দেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি নায়েক সুবেদার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সৈনিক আবু নাসের সোহাগ, আব্দুল মোমেন, আসাদুল হক, জাকির হোসেন, আল আমিন, শামীম মিয়া প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK