1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণসভা অনুষ্ঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে পরিবারের সদস্যদের নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের ব্যানারে সদর উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।একই ভাবে লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায়ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এবি ছিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, জেলা সিভিল সার্জন আহমেদ কবির, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভুঁইয়া, ছাত্র সমন্বয়ক আরমান হোসেন, সারোয়ার হোসেন ও বায়েজিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন গত ৪ আগস্ট যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে নিহত সাদ আল আফনান, সাব্বির হোসেন ও কাউছার হোসেনের পরিবারের সদস্যরা প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK