1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে ২০২৪ গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে “স্মরণসভা”

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদগণের স্মরণে “স্মরণসভা” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা যুবদল আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আব্দুর রব, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাও. আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক সাইদুল হক মুরাদ ও হেলাল উদ্দিন লিটন। এছাড়াও জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে খুনিদের গুলিতে তজুমদ্দিনের একমাত্র শহীদ মনিরের স্ত্রী রোজিনা বেগম, তার পিতা মোঃ আব্দুল মান্নান, ইসলামিক ফাউন্ডেশনের তজুমদ্দিন উপজেলা কো-অর্ডিনেটর নুরুল ইসলাম, ঢাকায় গুলিবিদ্ধ ছাত্র আশরাফুল ইসলাম নিশাদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশে নয় পুরো এশিয়া মহাদেশের বৃহত্তর গণঅভ্যুত্থান। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের মাধ্যমে দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। দ্বিতীয়বার স্বাধীনতার মূল কারিগর আহত ও নিহতদের যেন জাতি ভূলে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, কৃষি কর্মকর্তা নাজমুল হুদাসহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, সাংবাদিক, সুশীলসমাজের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তি বর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK