1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত 

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত
ভোলার লালমোহনে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ’র সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার আর্থ-সামাজিক অবস্থা, রাজনৈতিক ও ধর্মীয় পরিবেশ, আইনশৃংখলা পরিস্থিতি, মাদক, বাল্যবিবাহ, খাল দখল ও শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের আহবায়ক মো. সোহেল আজীজ শাহীন, সাবেক সভাপতি মো. আবদুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক জসিম জনি,  সাবেক সহ-সভাপতি মো. মাহবুব আলম, সাবেক  যুগ্ম সম্পাদক শাহীন আলম মাকসুদ, সাবেক দপ্তর সম্পাদক মাওলানা আজিম উদ্দিন খান,    রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খাঁন আমজাদ , সাবেক সভাপতি মো. মাহমুদ হাসান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলালসহ উপজেলার ইলেকট্রিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK