1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে আইনজীবী হত্যা বিক্ষোভ মিছিল

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

চট্টগ্রামে আইনজীবী হত্যা ও মসজিদে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে দফায় দফায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র-জনতা ও তৌহিদী জনতা’র উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি লক্ষ্মীপুর জেলা শহরের চক বাজার এলাকা থেকে শুরু হয়ে উত্তর স্টেশনস্থ আফনান চত্ত্বরে গিয়ে শেষ হয়েছে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কয়েক শতাধিক ছাত্র-জনতা।

জানা গেছে, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গতকাল ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গত মঙ্গলবার ইসকনের ওই নেতাকে চট্টগ্রাম আদালতে উঠানো হয়েছে। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এ সময় চিন্ময়ের অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ করে। একপর্যায়ে স্থানীয় জনতা ও মসজিদে হামলা চালায় তারা।

পরবর্তীতে স্থানীয়দের সাথে চিন্ময় অনুগতদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়। এছাড়া আহত হয় পুলিশসহ অর্ধশতাধিক।

নিহত আইনজীবী সাইফুল ইসলাম ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK