1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

লক্ষ্মীপুরে ৮ মাসেই কোরআনে হাফেজ শিশু ওমর

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত
লক্ষ্মীপুরের রামগতিতে ৮ মাসে পবিত্র আল-কোরআন মুখস্থ করেন মোহাম্মদ ওমর ফারুক। ৮ বছর বয়সী এ শিশুর সাফল্যে মুগ্ধ শিক্ষক-অভিভাবক সবাই।

মোহাম্মদ ওমর ফারুক রামগতি উপজেলার আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। তিনি ওই এলাকার ব্যবসায়ী জিয়া উদ্দিন রানার ছেলে।

মোহাম্মদ ওমর ফারুকের বাবা জিয়া উদ্দিন বলেন, আমার মা চেয়েছিলেন ওমর যেন কোরআনে হাফেজ হন। সেই স্বপ্ন পূরণ হয়েছে। আল্লাহ আমার ছেলেকে ভবিষ্যতে ভালো একজন আলেম হওয়ার তৌফিক দিন। এজন্য তার শিক্ষকসহ সকলের কাছে দোয়া চাই।

শিশু ওমর ফারুক বলেন, ‘আল্লাহ রহমত ছিল বলে চেষ্টা করে আমি সফল হয়েছি। সকলের কাছে দোয়া চাই যেন বড় হয়ে ভালো একজন আলেম হয়ে দ্বীনের প্রচারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি।’

শিক্ষকরা জানান, ‘ওমর ফারুক একজন মেধাবী ছাত্র। তার শেখার আগ্রহ সবাইকে অনুপ্রাণিত করেছে। প্রথম দিকে তাকে ২-৩ পৃষ্ঠা সবক দেওয়া হতো। এরপর সে নিজেই ৫-১০ পৃষ্ঠা পর্যন্ত সবক নিয়েছে। সবাই যখন বিকেলে খেলাধুলা করত, তখন ওমর পড়া নিয়ে ব্যস্ত থাকত। তার পড়া দেখে সবাই মুগ্ধ হয়।’

পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন জামিল বলেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা ওমর ফারুককে কবুল করেছেন। খুব অল্প সময়ে হাফেজ হওয়া বিস্ময়কর। এটি তার জন্য সৌভাগ্যও। আমাদের মাদ্রাসার জন্য বিষয়টি গর্বের।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK