1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

ফকিরহাটে টমোটো চাষ পরিদর্শনে ইফাদ প্রতিনিধি দল

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত
বাগেরহাটের ফকিরহাটে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্প (এসএসিপি) এর আওতাধীন ঘেরের আইলে টমেটো চাষ পরিদর্শন করেন দাতা সংস্থা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় এসএসিপি এবং ইফাদ এর উর্দ্ধতন কর্মকর্তারা উপজেলার ডহরমৌভোগ ব্লকের বিভিন্ন মৎস্য ঘেরের আইলে টমেটো চাষ পরিদর্শন করেন।
এসএসিপির উপকারভোগী কৃষক-কৃষানীদের সাথে মতবিনিময় করেন। ইফাদের মিশন লিডার ম্যারিয়েল জিমারম্যান, কান্ট্রি ডিরেক্টর ভ্যালানটাইন আচানচো, প্রোগ্রাম কর্মকর্তা রিলা কির্ক, ভ্যালু চেইন স্পেশালিস্ট ফারিয়া তাসিন, এএসিপি প্রজেক্ট টেকনিক্যাল লিড এন্ড এগ্রানমি বুয়াং হাদি, এএসিপি’র প্রোজেক্ট ডিরেক্টর মো. ইমদাদুল হক, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর জুলকারনাইন, কম্পোনেন্ট ডিরেক্টর মো. রেজাউল রহমান, এসএমও হাবিবুর রহমান, বিশেষজ্ঞ ফারুক আহমেদ, ইফাদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট মিনহাজ শহীদ, এম এন্ড ই মো. পারভেজ প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহানসহ বিভিন্ন কর্মকর্তা ও কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন।
প্রতিনিধিদল প্রকল্প পরিদর্শণ শেষে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া কৃষকদের নানা পরামর্শ সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় কৃষি উৎপাদন বাড়াতে পারবেন সে বিষয়ে জানান কৃষকরা। তারা বলেন, যাতায়াত সুবিধা ও যোগাযোগ ব্যবস্থা ভাল হলে কৃষিতে আরো বেশী লাভবান হবেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK