1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

আমরা ছাত্রদের উপর কঠোর হতে চাই না-স্বরাষ্ট্র উপদেষ্টা

আলাউর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

আমরা চাই না আগের সরকারের মতো ছাত্রদের উপর লিথাল উইপন ব্যবহার করতে। তাদের বিরুদ্ধে আমরা কোন পদক্ষেপ নেয়া বা কঠোর হতে চাই না। আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তবর্তিকালীন সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসলরক্ষা বাঁধ ও টাঙ্গুয়ার হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, ছাত্ররা রাস্তায় না নেমে দাবী নিয়ে আলোচনা করতে পারে। সোহরাওয়ার্দী উদ্যানে এসেও তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে। ছাত্রদের প্রতিনিধি গিয়েও আমাদের সাথে আলোচনা করতে পারে। এক কলেজের সাথে আরেক কলেজের যে সমস্যা হচ্ছে ছাত্ররা চাইলে তাদের প্রতিনিধি ও শিক্ষকরা বসে আলোচনা করতে পারেন। আমরা অনুরোধ করব ছাত্ররা যাতে রাস্তায় না নেমে দাবী নিয়ে আলোচনা করেন।

উপদেষ্টা আরো বলেন, চলতি বছর সরকারের বরাদ্দের টাকাটা যাতে কৃষকরা পায় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। কোন মধ্যস্থভোগীরা যেন টাকা না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
এছাড়াও হাওর পরিদর্শনের সময় পরিবেশ বন ও জলবায়ু এবং পানি মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়না হাসান বলেছেন, বাঁধ ভেঙ্গে যাতে হাওরের ফসল না ডুবে সেই জন্যে আগে থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে। যাতে হাওরের কৃষকের কোন ক্ষতি না হয়। অন্যদিকে হাওরে যে এত পরিমান হাউসবোট চলে এত আওয়াজ, এত প্লাস্টিক, পলিথিন এগুলো কিভাবে নিয়ন্ত্রন করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। হাওর উন্নয়নে যে মাস্টার প্লান রয়েছে হাওর বাঁচাতে সেটির রিভিশন করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও চলতি বছর হাওর রক্ষা বাঁধের কাজে যাতে কোন বিলম্ব না হয় সেদিকে খেয়াল রাখা হবে এবং বাঁধের কাজে কোন অনিয়ম হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK