1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

তজুমদ্দিনে সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতার দাফন সম্পন্ন 

খন্দকার নিরব, ভোলা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২১৯ বার পঠিত
তজুমদ্দিন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি’র সভাপতি মোঃ আলমগীর খোকনের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) বাদ আসর শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে কোড়ালমারায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তিনি সড়ক দুর্ঘটনায় রবিবার রাত ২:৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

জানাযায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে মরহুমের স্মৃতিচারণ ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। জানাজায় অংশগ্রহণ করেন ভোলা জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোফান, লালমোহন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহরুখ হাফিজ ডিকো, সদস্য সচিব বাবুল পঞ্চায়েত, তজুমদ্দিন উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এ.কে.এম মহিবুল্লাহ নাগর, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক এ.কে.এম মহিউদ্দিন জুলফিকার, ভোলা জেলা যুবদল সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, কৃষক দল সভাপতি আব্দুর রহিম সেন্টু সহ জেলা ও উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে তার জানাযার মাঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK