1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সুনামগঞ্জে প্যানেল চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আলাউর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের অনাস্থাপ্রাপ্ত চেয়ারম্যান আ’লীগ নেতা আমির হোসেন রেজা ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক প্যানেল চেয়ারম্যান খোরশিদ মিয়ার উপর বর্বরোচিত হামলার ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে সুরমা ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে শহরেরর ট্রাফিক পয়েন্ট এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য খসরু মিয়া, ইউপি সদস্য মুর্শেদ আলী, মহিলা ইউপি সদস্য মাজেদা আক্তার, শিক্ষক শামসুল আলম, ব্যবসায়ী ফজর আলী, আব্দুর রাজ্জাক, জামাল মিয়া  প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের অনাস্থাপ্রাপ্ত চেয়ারম্যান আমীর হোসেন রেজা স্বৈরাচার সরকারের দোসর। গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই আ’লীগ নেতা ও তার দোসররা। এছাড়াও স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তার অত্যাচার ও অনিয়মে অতিষ্ঠ হয়ে উঠেন ইউনিয়নবাসী।
অপ্রোয়জনীয় পিআইসির মাধ্যমে সরকারী টাকা আত্মসাৎ, ডিসির খতিয়ানের জায়গার মাটি চুরি, ভিজিডি’র চাল আত্মসাৎসহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার এসব অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তার সন্ত্রাসী বাহিনী দ্বারা বিভিন্ন সময় সাধারন মানুষের উপর হামলা চালান তিনি। এ পর্যন্ত বেশ কয়েকজন ইউপি সদস্য এর প্রতিবাদ করার কারনে হামলার শিকার হয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে ইউনিয়নে সেবা নিতে আসা সাধারন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ নিত্যদিনের। টাকা ছাড়া জনগণকে কোন সেবা প্রদান করেন না তিনি। এসকল অভিযোগের কারনে ১১ ইউপি সদস্য মিলে ওই চেয়ারম্যানকে অনাস্থা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্যানেল চেয়ারম্যান খুরশিদ মিয়াকে তার পালিত সন্ত্রাসী দ্বারা হামলা করে গুরুতর আহত করেন। অপকর্মের মূলহোতা সুরমা ইউপির অনাস্থাপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেন রেজা ও তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়াড়ি প্রদান করেন তারা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK