1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বদলি

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বার পঠিত
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলামকে শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
১৪ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্ব ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।
আদেশে বলা হয়, প্রজ্ঞাপন জারির ছয় কর্মদিবসের মধ্যে দায়িত্বভার হস্তান্তর করবেন ডা. এএসএম মফিদুল ইসলাম। অন্যথায় সপ্তম দিন হতে তিনি সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।
বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর মাহমুদ অনিক। তিনি আরো জানান, স্বাস্থ্য কর্মকর্তা বদলির পর এখনো পর্যন্ত অত্র হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কেউ যোগদান করেনি। তবে কে আসছেন তিনি সঠিকভাবে জানাতে পারেনি।
ফকিরহাট উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. এএসএম মফিদুল ইসলাম যোগদান করেছিলেন গত ২০/০৩/২০২৩ ইং তারিখ। তিনি যোগদানের পর হাসপাতালের অনেক উন্নয়নের ছোয়া পেয়েছে বলে কয়েকজন চিকিৎসসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা জানান। তিনি কর্মচারীদের সাথে থেকে হাসপাতাল এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করা সহ চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নয়ন ঘটেছে বলে তারা জানান।
ডা. এএসএম মফিদুল ইসলাম বলেন, তাকে ফকিরহাট থেকে শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। তিনি সেখানে রোববার (২৪) নভেম্বর যোগদান করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK