1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

নেত্রকোনায় পুকুরে দুর্বৃত্তের বিষে, মরল ৫ লাখ টাকার মাছ

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত
নেত্রকোনার বারহাট্টায় রাতের আঁধারে এক কৃষকের পুকুরে বিষ ঢেলে ৫ লাখ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় উপজেলার ভাটিপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মো. মোজাম্মেল থানায় অভিযোগ দিয়েছেন।
শুক্রবার (২২ নভেম্বর) বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন. ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৮ নভেম্বর থানায় অভিযোগ দেন ক্ষতিগ্রস্ত কৃষক মো. মোজাম্মেল।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাটিপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে প্রায় দেড় একর পরিমাণ জায়গায় থাকা পুকুরে বিভিন্ন ধরণের মাছ চাষ করেন মোজাম্মেল। গত ১৬ নভেম্বর রাতে দুর্বৃত্তরা ওই পুকুরে বিষ ঢেলে দেয়। এতে পুকুরে ৪০ মণের বেশি মাছ মরে ভেসে উঠে। এতে ৫ লাখ টাকার মতো ক্ষতি হয় তার। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য থানায় লিখিত অভিযোগ করেন মোজাম্মেল।
মোজাম্মেল বলেন, অনেক খরচ করে পুকুরে মাছ চাষ করেছি। মাছ বড় হলে বিক্রি করে খরচ শেষে যা লাভ হবে সেসব দিয়ে পরিবারের নানা দরকার মেটাব। কিন্তু শত্রুরা আমার সব শেষ করে দিল।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK