1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে ‘বাহুত উৎসব’

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

শেরপুরে মাছ ধরার উৎসবে মেতেছে শতাধিক শখের শিকারী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসব শিকারী প্রতিবছর হেমন্তে মাছ ধরার উৎসবে নামেন জেলার পাহাড়ি নদী ভোগাইসহ বিভিন্ন নদী, খাল ও বিলে। স্থানীয়ভাবে এ উৎসবের নাম দেওয়া হয়েছে ‘বাহুত উৎসব’। তারই ধারাবাহিকতায়  ২০ নভেম্বর (বুধবার) দুপুরে ভোগাই নদীতে উৎসবে নামেন শতাধিক শখের মাছ শিকারী।

দুপুরে নালিতাবাড়ী উপজেলার বুক চিরে বয়ে যাওয়া পাহাড়ি নদী ভোগাইয়ে পলো, খেয়া জাল, ছিপ জালসহ মাছ ধরার নানা ধরণের সরঞ্জাম নিয়ে নদীতে নামেন তারা। নদীর একেবারে উত্তরে ভারতঘেঁষা নাকুগাঁও এলাকা থেকে এসব শিকারী একযোগে পুরো নদী বেষ্টনী দিয়ে মাছের সন্ধান করতে করতে এগিয়ে আসেন ভাটির দিকে। কারও জালে বা পলোতে ধরা পড়ে এ নদীর সুস্বাদু মাছ হিসেবে পরিচিত বোয়াল, আইড়, ঘাওরাসহ নানা প্রজাতির মাছ, কারও ভাগ্যে কিছুই জুটেনি।

মাছ শিকারীরা জানান, তারা পেশাদার শিকারী না, তবে মৌসুমী শিকারী। প্রতিবছর হেমন্তে তারা জেলার বিভিন্ন স্থানে মাছ শিকারে নামেন। নিতান্তই শখের বশে মাছ ধরেন তারা। যত বেশি এবং যত বড় মাছই তারা শিকার করেন না কেন তা তারা কখনো বিক্রি করেন না। অনেকে মাছ না পেয়ে ফিরে যান খালি হাতে। আসা-যাওয়ার সময় ছাড়াও ব্যয় হয় ভাড়ার টাকা। তবুও তাদের দুঃখ নেই। সুখ একটাই, সবাই একসাথে মাছ ধরার উৎসবে মেতে ওঠেন।
প্রাচীনকাল থেকে জেলায় মাছ ধরার এ ‘বাহুত উৎসব’ বা ‘বাহৈত উৎসব’ চলে আসছে। ছেলে-বুড়ো সব বয়সী মানুষ এ শিকারে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK