1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় নিহত জাবি শিক্ষার্থী রাচির গায়েবি জানাজা অনুষ্ঠিত

মোঃ শিহাব উদ্দিন শেখ, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

ব্যাটারিচালিত অটো রিক্সার ধাক্কায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা রাচির গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক এ. কে. এম রাশিদুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) ড. এম মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আব্দুর রবসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা নিহতের আত্নার মাগফেরাত কামনা করেন।

জানাজা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দেওয়া ৮ দফাকে খুব গুরুত্বের সাথে দেখছে। আমাদেরকে এ বিষয়ে চাপ দেওয়ার কিছু নেই, আমরা নিজেরাই চাপ অনুভব করছি।
এই দাবী গুলো পুরোনে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যেটুকু করা সম্ভব সেটুকু আমরা করার চেষ্টা করছি। আমরা এটি বলতে পারি যে, এ বিষয়ে আমাদের সদিচ্ছা রয়েছে।”

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনের রাস্তা পার হওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের (ডেইরি গেইট) দিক থেকে আসা একটি ব্যাটারীচালিত অটো রিক্সা রাচিকে চাপা দেয়।

আহত অবস্থায় তৎক্ষণাৎ তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK