1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল গ্রেপ্তার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। কামাল সন্ত্রাসী গোষ্ঠী সোলায়মান বাহিনীর সক্রিয় একজন সদস্য।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, ওইদিন সন্ধ্যায় লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়নের নতুন হাট এলাকার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে কামালকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিস্তারিত তথ্য জানানো হয়নি।

স্থানীয় সূত্র, ২০১৪ সালে লক্ষ্মীপুর সদরের চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামে সন্ত্রাসী বাহিনী দিদার ও সোলায়মান বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় দিদার বাহিনীর সদস্যের কাছ থেকে কামালের এক পায়ে গুলি করে। এতে তার এক পা কেটে ফেলতে হয়। ২০১৫ সালে কামালের বিরুদ্ধে সীমান্তবর্তী নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল মাঝি হত্যার ঘটনায় মামলা হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, ২০১৭ সালের একটি হত্যা মামলায় কামাল সাজাপ্রাপ্ত আসামি। এতদিন তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK