1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার রিয়াদ হত্যা মামলার প্রধান আসামী ময়মনসিংহে গ্রেফতার

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত
নেত্রকোনায় চাঞ্চল্যকর খায়রুল ইসলাম রিয়াদ হত্যা মামলার প্রধান আসামী নাজমুল হক রাকেলকে (২৩) ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের মো. আব্দুস সালামের সাথে তারই প্রতিবেশী আব্দুস সাত্তারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এদিকে বামনীকোনা গ্রামের আব্দুল মোতালেবের পুত্র খায়রুল ইসলাম রিয়াদ ঘটনার আগের দিন তার ফুফীর বাড়ী লাইটে বেড়াতে যায়।
গত ১৯ মে দুপুর ১২টার দিকে আব্দুস সালামের পুত্র নাজমুল হক রাকেলের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জ্বিত গয়ে আব্দুস সাত্তারের পুত্র আজহারুল ইসলামের উপর হামলা চালায়। এ সময় তার মামাতো ভাই রিয়াদ ফুফাতো ভাই আজহারুলকে বাচাঁতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নাজমুল হক রাকেলসহ পাঁচজনকে আসামী করে ২০ মে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিলেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রধান আসামী রাকেলের অবস্থান সনাক্ত করে। পরে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ্ নেওয়াজের নির্দেশে এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম গত ১৮ নভেম্বর সোমবার রাতে ময়মনসিংহ কতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় চড়পাড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে রিয়াদ হত্যা মামলার প্রধান আসামী নাজমুল হক রাকেলকে গ্রেফতার করে।
এ বিষয়ে থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ তিনি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনের জন্য গ্রেফতারকৃত আসামী রাকেলকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK