1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সুনামগঞ্জে সিএনজি চালক হত্যা মামলায় গ্রেফতার ৩

আলাউর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

সুনামগঞ্জের জগনাথপুরে চাঞ্চল্যকর সিএনজি চালক সুজিত দাসের ক্লুলেস হত্যা মামলায় তিনজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে যৌথ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, জগন্নাথপুর উপজেলার শালদিঘা গ্রামের আনছার আলীর পুত্র হায়দার আলী (৩৬), হবিগঞ্জ জেলা সদরের নোহাটি গ্রামের মৃত তরমুজ আলীর পুত্র হাফিজুর রহমান ও বাহুবল থানার পনারআব্দা গ্রামের আব্দুল হাই’র পুত্র মোঃ শিবলু মিয়া (২০)।
এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ছিনতাই হওয়া সিএনজি ও হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করে র‌্যাব।

উল্লেখ্য গত ১৬ নভেম্বর রাতে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ সেতুর উপর সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক সুজিত দাসকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে সিএনজি নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় গত সোমবার রাতে নিহতের বড় ভাই সুবাস দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে র‌্যাব।
ক্লুলেস হত্যা মামলায় তিন আসামীকে আটকের সত্যতা নিশ্চিত করে র‌্যাবের মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল জানান, সিএসজি চালক সুজিত দাসকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তিনজন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনে তাদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK