1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মামলার ৯ আসামীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ

মোঃ শিহাব উদ্দিন শেখ, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এজাহারভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে করে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আফজাল হোসেন, (৪১), রবিউল আলম হাওলাদার (৪৮), মোঃ মোস্তফা (২০), আল আমিন (৩৩), মোঃ মিজান (৩৫), মোঃ আরিফ (৩০), মোঃ কামরুজ্জামান খান, মেহেদুল মন্ডল, সিয়াম।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তথ্য প্রযুক্তির ব্যবহার করে আশুলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামীসহ অন্যান্য মামলার এজাহারভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আশুলিয়া থানা এলাকায় ভাড়া থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃ ৯ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এবং তিনি আরও বলেন, আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK