1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাগেরহাটে বিএনপির কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত
বাগেরহাট সদর উপজেলা বিএনপির কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে বাগেরহাটে জেলা বিএনপি’র  আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর রহমান আলম এর বিরুদ্ধে পদবঞ্চিত নেতাকর্মীরা  সংবাদ সম্মেলন করেছেন।
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আবুল কালাম আজাদ বুলু লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময়  সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কেন্দ্রের নির্দেশে বাগেরহাট জেলার  সকল কমিটির স্থগিত করা হয়। কেন্দ্রের নিয়ম নীতির তোয়াাক্কা না করে জেলা বিএনপি’র আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর রহমান আলম তার নিজের লোকজন নিয়ে সদর উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করেন। তারা পূর্বের কমিটি বাতিল না করে নিজের খেয়াল খুশিমত আরও একটি কমিটি ঘোষনা করেছেন। এ ব্যাপারে বিএনপি’র কেন্দ্রীয় কমিটিকে ব্যবস্থা নেওয়ার জন্য সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়। এ সময় বিএনপি নেতা শমসের আলী মোহন, শাহেদ আলী রবি, মাহাবুবুর রহমান টুটুল, সৈয়দ নাসির আহমেদ মালেক, অধ্যাপক হাদিউজ্জামান হিরুসহ বিভিন্ন নেতা কর্মীরা  উপস্থিত ছিলেন ।
পরে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইজ্ঞিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম অপর এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় এটি এম আকরাম হোসেন তালিম তার বক্তব্যে বলেন, আমরা বাগেরহাট সদর উপজেলা বিএনপিকে সু সংগঠিত করার জন্য কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক গত ১২ মে ২০২৩ তারিখের স্থগিত হওয়া কমিটি পুনরায় গত ২৩ অক্টোবর দূর্দীনের কর্মী ডা: আব্দুর রহমানকে আহবায়ক ও সাবেক ছাত্রনেতা তালুকদার শহিদুল ইসলাম স্বপনকে সদস্য সাচব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুৃমোদন দেওয়া হয়েছে। এখানে ৫ই আগষ্ঠের পর দলের নাম ভাঙ্গিয়ে লুটপাটকারীরা এবং দল থেকে বহিস্কৃতরা দলের ভাবমুক্তি ক্ষুন্ন করার জন্য এই ধরনের অগঠনতান্দ্রিক অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। আমরা সঠিক ভাবে যাচাই করে দলের গঠনতন্দ্র মেনে কমিটি অনুমোদন দিয়েছি। এ সময় জেলা বিএনপির আহবায়ক ছাড়াও সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK