1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

নেত্রকোনায় কংশ নদে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ১৪ 

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২১৭ বার পঠিত
নেত্রকোনার বারহাট্টায় কংশ নদে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এসময় দুটি বাল্কহেড ও কয়েকটি ডেজার জব্দ করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজার এলাকায় কংশ নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়।
বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। আটকরা হলেন, বারহাট্টা উপজেলার পূর্ববাইশধার ছালিপুরা আ. আওয়াল (২৩), সুমন মিয়া (২২), মো. রসুল আমিন (২৩), মো. লাক মিয়া (২৬), কামরুল হাসান (২১), মো. হাবুল (৪২), মো. জলিল মিয়া (২৪), মো. শামীম (৩৫), মো. সোহরাব (৩০), মো. খাইরুল ইসলাম (২৮), আ. কাদির (৩৮), মো. তরিকুল ইসলাম (২১), বিক্রমশ্রী গ্রামের আ. রাজ্জাক (৪৫) ও আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের রুবেল মিয়া (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় রাতেই কংশ নদে অবৈধভাবে বালু উত্তোলন করে কিছু লোক। রোববার দিবাগত রাত ২টার দিকে এলাকাবাসী দুটি বাল্কহেড ও এতে থাকা ১৪ জনকে আটক করে। পরে খবর পেয়ে তাদের হেফাজতে নেয় ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ। পরে এ ঘটনায় সোমবার বিকেলে রায়পুর ইউনিয়নের চল্লিশ কাহানিয়া গ্রামের শেখ মো. নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় জেল হাজতে সোপর্দ করে।স্থানীয়রা জানায়, ফকিরের বাজার এলাকায় প্রতি রাতেই কংশ নদে ডেজার দিয়ে কয়েকটি নৌকায় করে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রভাবশালীরা। ফকিরের বাজার এলাকায় কংশ নদে এমনিতেই ভাঙন শুরু হয়েছে। এ সময় নদী থেকে বালু উত্তোলন করলে বাজার সহ নদীর পাড়ের বাড়িঘর বিলীন হয়ে যাবে বলে জানায় তারা। বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান বলেন,সোমবার সন্ধ্যায় তাদের জেল হাজতে সোপর্দ করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK