1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় যৌথ অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার; নারীসহ দুজন আটক

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত
নেত্রকোনায় সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার এবং এর সাথে জড়িত থাকায় এক নারীসহ দুজন মাদক কারবারীকে আটক করেছে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন- কৃষক মো. কামরুল ইসলাম (৪৭) তিনি নেত্রকোনা সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। একই গ্রামের আরেকজন গৃহিনী রুমা আক্তার (৩০) মো. শাহিন আলমের স্ত্রী।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা।
মেজর জিসানুল হায়দার জানান, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে সেনা সার্জেন্ট মো. মোস্তফার নেতৃত্বে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সাড়ে চার কেজি গাঁজাসহ দুইজন ব্যক্তিকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট সোপর্দ করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK