1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুজন আ.লীগের নেতা গ্রেপ্তার 

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত
নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক পৃথক অভিযানে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুজন নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার আসামি। সোমবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা কথা জানায় থানা পুলিশ। এরআগে গত রবিবার রাতে গ্রেফতারকৃত আ.লীগের দুই নেতাকে ডিবি পুলিশ নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গ্রেফতারকৃতদের একজন হলেন- সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. লাল মিয়া (৫২) । তিনি দক্ষিণ বিশিউড়া দক্ষিণপাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। উপজেলার সিংহের বাংলা গ্রামের উজ্জল মিয়া বাদী হয়ে দায়ের করা মামলার আসামি লাল মিয়া।
আরেকজন হলেন আ.লীগের অঙ্গ সংগঠন মেদনী ইউনিয়ন যুবলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ খান সুজন (৩৯)। তিনি মেদনী ইউনিয়নের বড়ওয়ারী গ্রামের মৃত আজম খানের ছেলে। সদর উপজেলার ব্রাহ্মনমহা গ্রামের মো. সাদেক মিয়ার দায়ের করা মামলার আসামি সুজন।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুজন হলেন গত ৫ আগস্ট পট পরিবর্তনের পরে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার আসামি। আজ (সোমবার) দুপুরের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK