1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে কাজ করব আমরা- অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় 

আলাউর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত
হাওরাঞ্চলের মানুষ শিক্ষার দিক দিয়ে অনেকটা পিঁছিয়ে আছে, সে বিষয়টা আমি জানি। এখানে কি কি সমস্যা আছে সেগুলো দেখার জন্যই আমি সুনামগঞ্জে এসেছি। এ অঞ্চলের শিক্ষা ব্যাবস্থার মানোন্নয়নে শিক্ষক সংকট, কর্মকর্তা সংকটসহ আবাসন সংকট নিরসনে কাজ করার চেষ্ঠা করব আমরা।
আজ সোমবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।
 আগামী বছরের জানুয়ারি মাসেই শিক্ষার্থীদের হাতে বই তোলে দেয়া হবে এবং প্রাইমারিতে খুব বেশি পরিবর্তন হবে না বলে জানান এ উপদেষ্টা।
এছাড়াও হাওর ভাতার বিষয়ে তিনি জানান, হাওর ভাতার ক্ষেত্রে কিছু নিয়ম আছে।  নিয়মের মধ্যে থেকেও যারা পাচ্ছে না আমরা বিষয়টা দেখব। কেউ পায় কেউ পায় না। কেনও এমনটা হয় সেটা খতিয়ে দেখব আমরা।
 বিদ্যালয় পরিদর্শন শেষে বাংলাদেশ ফিমেইল একাডেমি মিলনায়তনে শিক্ষা উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভায় যোগদান করেন তিনি।  এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শাখাওয়াৎ হোসেন, সুনাসগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া,  পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK