1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোহেল খান দূর্জয় নেত্রকোনা:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামীক শরিয়াহ মোতাবেক পরিচালিত বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কলমাকান্দা সাংগঠনিক অফিসে কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে কলমাকান্দা সাংগঠনিক অফিসের  আয়োজনে অফিস কার্যালয়ে এই কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় উক্ত প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন কলমাকান্দা সাংগঠনিক অফিসের ব্রাঞ্চ ম্যানেজার ও ইনচার্জ মোছাঃ খাদিজা আক্তার বেবি ও সঞ্চালনা করেন ইউনিট ম্যানেজার তামান্না আক্তার।
এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ময়মনসিংহ ডিভিশনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ট্রেনিং মোহাম্মদ জামিল উদ্দিন মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী এজেন্সি ডিরেক্টর মোছাঃ শিউলি আক্তার, কলমাকান্দা সাংগঠনিক অফিসের ইউনিট ম্যানেজার মোঃ সাজেদুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন সকল উন্নয়ন কর্মী কর্মকর্তা ও সম্মানিত গ্রাহকবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালা শেষ করে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সকল কর্মী কর্মকর্তাদের কোম্পানির নভেম্বর ও ডিসেম্বরের(কক্সবাজার, দার্জিলিং, ব্যাংকক, ও ওমরাহ পালনে)সার্কুলার অনুযায়ী সকল কর্মী কর্মকর্তাদের ভ্রমণে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK