1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় জুয়ার আসরে ইউনিয়ন বিএনপির সম্পাদকসহ আটক – ২

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত
নেত্রকোনার কেন্দুয়ায় একটি জুয়ার আসর থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় ওই জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, স্থানীয় রোয়াইল বাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু। তিনি ওই ইউনিয়নের কলসহাটি গ্রামের বাসিন্দা এবং আটক অপর ব্যক্তি আব্দুল কুদ্দুছ একই এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, আটকদের বিরুদ্ধে কেন্দুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে জুয়া আইনে একটি মামলা দায়ের করেছেন।
এ মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পুলিশ ও সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় নিয়মিত লাখ লাখ টাকার জুয়া খেলার আসর বসানো হচ্ছিল। গোপন সংবাদে বিষয়টি জানতে পেরে যৌথবাহিনী গত সোমবার  রাত ৮টার দিকে ওই জুয়ার আসরে অভিযান পরিচালনা করে। এ সময় বিএনপি নেতা শেখ মোস্তফা কামাল বাবলু ও আব্দু কুদ্দুছকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK