1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় ৩৫২ পিস ভারতীয় কম্বল পাচারের সংশ্লিষ্টতায় পুলিশ সদস্যসহ আটক- ২

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত
নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় অবৈধপথে আনা ৩৫২ পিস ভারতীয় কম্বল পাচারের সাথে সংশ্লিষ্ট থাকায় এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা। রবিবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন- পুলিশ কনস্টেবল (বিপি নং- ৯৪১৪১৭৬০০৮) মো. আল আমিন মিয়া (৩০)। বর্তমানে তিনি কলমাকান্দা থানায় কর্মরত এবং তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ধিকপুর গ্রামে।
এ ঘটনায় জব্দকৃত অন্যান্য তালিকায় রয়েছে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ২৪-৩২৫৬), ‍দুটি মোটরসাইকেল, একটি ড্রাইভিং লাইসেন্স, তিনটি মোবাইল ফোন, একটি জাতীয় পরিচয় পত্র, একটি মানি ব্যাগ, বেশ কিছু কাগজপত্রসহ নগদ ৩৭৩ টাকা। রবিবার সকালের দিকে এতথ্য নিশ্চিত করেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা।
তিনি জানান, রবিবার আনুমানিক ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা সেনা ক্যাম্পের মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করেন। এ সময় কলমকান্দা সদর ইউনিয়নে খাসপাড়া এলাকা হতে ৩৫২ পিস ভারতীয় কম্বলসহ একটি সাধারণ ট্রাক আটক করে সেনা সদস্যরা। ঘটনার সাথে সংশ্লিষ্টতা থাকার সন্দেহে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করতে সক্ষম হয় টহল দলটি। আটককৃতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই সেনা কর্মকর্তা।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেনের কথা হলে তিনি বলেন, পুলিশ কনস্টেবলসহ কম্বল আটকের বিষয়টি আপনার (প্রতিবেদক) মাধ্যমে শুনেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে কনস্টেবলের নাম ও পরিচয়ের বিষয়টি অবহিত করলে তার থানার কর্মরত পুলিশ সদস্য বলে নিশ্চিত করেন ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, সম্প্রতি প্রতিনিয়ত মধ্যরাতে সীমান্ত এলাকা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে ভারতীয় পণ্য ও মাদক পাচার হয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে। অবৈধ পন্থায় আসা চোরাচালানী মাদক ও পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে চোরাকারবারীর একাধিক চক্র।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK