1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রক্তের ঋণ শোধে শ্রমজীবীদের কাজের ব্যবস্থা করতে হবে: শিল্প উপদেষ্টা

মোঃ রাকিব হাসান , পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত
মোঃ রাকিব হাসান , পঞ্চগড় জেলা প্রতিনিধি:
রক্তের ঋণ শোধে শ্রমজীবীদের কাজের ব্যবস্থার জন্য দেশের বন্ধ থাকা সব কলকারখানা চালু করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
সুগার মিল পরিদর্শনে গিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। একই সঙ্গে তিনি বলেছেন, ‘সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে অসংখ্য শহীদ, গুম হয়ে যাওয়া পরিবার আর নির্যাতিত মানুষের রক্তের ওপর আমরা দাঁড়িয়ে আছি। রক্তের ঋণ তো শোধ করতেই এ নির্যাতিত কৃষক শ্রমজীবী মানুষের কাজের ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা আপনাদের কাছে এই কথা পৌঁছে দিতে এসেছি যে আমরা কলকারখানা চালু করতে চাই। বন্ধ সমস্ত কলকারখানা আমরা চালুর পাশাপাশি নতুন উদ্যোগও নেয়া হবে। কালকেই চালু হবে এমন বক্তব্য আমরা দিতে পারি না। তবে যত দ্রুত সম্ভব আমরা করার চেষ্টা করছি। আমরা কাজ শুরু করে দিয়েছি।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের বন্ধ হয়ে থাকা সুগার মিল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। একই সঙ্গে পঞ্চগড়সহ বন্ধ থাকা সব সুগার মিল চালুর উদ্যোগ নেয় হচ্ছে বলেও জানান তিনি।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘আমরা এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানুষের আর্থিক উন্নয়নের চেষ্টা করছি। এ কারণেই এখানে আসা। যেন উত্তরাবাংলায় আবারও কাজের আবার পরিবেশ তৈরি হয়। মানুষ যেন তার পেশায় ফিরে যেতে পারে। সুগার মিলের যেসব জায়গা দখল হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা করছি। বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। কৃষকদের সাপোর্ট দেয়াই একটা জনসমর্থক সরকারের কাজ। আমরা চেষ্টা করছি, একটার পর একটা বন্ধ কারখানা চালু করার। আমরা যতদূর পারি খুলে দিয়ে যাব। পরে যারা আসবেন তারা এটি চালিয়ে নেবেন। গত সরকারের পার্টনারশিপ পরিকল্পনার পরিণতি এই রক্তাক্ত বাংলাদেশ। ছাত্র-ছাত্রীরা যে অবদান রেখেছেন, সেই অবদানের যথাযথ স্বীকৃতি যেন আমরা দিতে পারি।
এ সময় চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ার কবীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’- এর সাধারণ সম্পাদক সারজিস আলম, জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবার হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান প্রমুখ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK