1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

বাসে ছিনতাইকালে দুর্গাপুরে সেনাবাহিনীর হাতে আটক ৩ জন

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত
বাসের যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এ অপরাধে দুজনকে ঘটনাস্থল থেকে এবং আরেকজেনকে লাক্সারী হোটেল থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- দুর্গাপুরের মাঝাইল গ্রামের আব্দু মোতালেবে ছেলে মো. জুয়েল ও উকিলপাড়া এলাকার ওয়াস করুনির ছেলে মো. মোবারক এবং নেত্রকোনা সদরের তপন সাহার ছেলে কুনাল সাহা।
শনিবার (১১ নভেম্বর) সকালের দিকে এসব তথ্য নিশ্চিত করেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা।
তিনি জানান, গত ১৪ নভেম্বর দিনগত রাত ৭টার দিকে স্থানীয় জনগণ বাস ডাকাতির তথ্য সেনা ক্যাম্পে প্রেরণ করেন। এ তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার নুরুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল দুর্গাপুর ব্রিজ এলাকায় যায়।
ঘটনাস্থলে গিয়ে দেখতে পান স্থানীয় কিছু ছিনতাইকারী বাসে যাত্রীদের নিকট থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে। টহল দলটি ঘটনাস্থল থেকে দুজন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেল লাক্সারী থেকে আরেকজন ছিনতাইকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ দিনের জেল এবং হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK