1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

৮১ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া-সামগ্রী বিতরণ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮০ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় ৮১ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (১০ ফেব্রুয়ারি) সকালে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসব ক্রীড়া-সামগ্রী ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

প্রধান অতিথি বক্তব্য দেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন। বিশেষ অতিথি  বক্তব্য দেন – পুলিশ সুপার মো. আক্তার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার অভি দাস। এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা যুব উন্নয়নের কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন।

প্রথম ধাপে লক্ষ্মীপুর জেলায় ৭০টি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী ও ১১টি বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে। এ সামগ্রী গুলো বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK