1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

৫’শ.হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় ৫’শ হতদরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে শহরের সরকারী আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, পৌরসভার কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এছাড়াও লক্ষ্মীপুর জেলার সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি উপজেলার বিভিন্ন স্থানে মাদ্রাসা, এতিমখানা ও বাসটার্মিনাল সহ বিভিন্ন স্থানে সরকারীভাবে কম্বল বিতরণ করা হয়েছে। মো. জসিম উদ্দিন বলেন, পৌরসভার ১৫টি ওয়ার্ডে ছিন্নমূল হতদরিদ্র, অসহায় ও দুস্থদের মধ্যে পৌরসভার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, প্রত্যেক উপজেলায় সরকারীভাবে কম্বল বিতরন করা হচ্ছে। পাশাপাশি রাস্তার পাশে খেটে খাওয়া মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে, গভীররাতে শীতার্থদের মধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK