1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

৩ আগস্টেই বলেছিলাম, ওয়ান–ইলেভেন চাই না : উপদেষ্টা মাহফুজ আলম

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে এখন এক–এগারোর আশঙ্কা নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা তুঙ্গে। ‘সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘায়িত করে নির্বাচনে বিলম্ব’ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতারা। এ প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে সেনা শাসন আসার কোন প্রেক্ষিত নেই। আমরা এক–এগারো চাই না। একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর করা হবে।

 

 

শনিবার সন্ধ্যার রামগঞ্জ উপজেলার সরকারি কলেজ প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, আমরা ৩ আগস্টেই বলেছিলাম, ওয়ান–ইলেভেন চাই না। ওয়ান–ইলেভেন নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই। আমরা রাজনৈতিক দলগুলোকে বলব, আসুন বাংলাদেশ পন্থার মধ্য দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ–বিরোধী শক্তি আছি, ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করি এই সংস্কারগুলো করার জন্য।

আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মাহফুজ আলম আরও বলেন, ‘আওয়ামী লীগ আবারও যদি দিল্লির কোলে আশ্রয় নিয়ে আমাদের দিকে চোখ রাঙাতে চায়, আমরা বসে থাকব না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK