1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২৮ অক্টোবর হত্যাকাণ্ডের প্রতিবাদে শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২২৩ বার পঠিত

মোঃ সজিদ হুসাইন, যশোর জেলা প্রতিনিধি|

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকার পল্টনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করে এবং সেই নৃশংস হত্যার লাশের উপর নৃত্য করে। সেই নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ ও দায়ীদের বিচারের দাবিতে আজ ২৮ অক্টোবর ২০২৫, শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা দাঁড়িপাল্লার কান্ডারি, সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা আজিজুর রহমান আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক গোলাম ফারুক এবং সেক্রেটারি এডভোকেট জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ প্রচার সম্পাদক মকবুল হুসাইন সহ শার্শা উপজেলা জামায়াত ইসলামের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াড জামায়াত ইসলামের নেতৃবৃন্দ এবং শার্শা উপজেলার সর্ব স্থরের জনসাধারন।

বিক্ষোভ মিছিলটি শার্শা উপজেলার নাভারন বাজারের সেবা ক্লিনিক মোড় থেকে শুরু হয়ে নাভারন সাতহ্মিরা মোড়ে সমাবেশে রূপ নেয়। এতে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রশিবির, যুব সমাজ এবং স্থানীয় কয়েক হাজাজনগণ অংশগ্রহণ করেন।

বক্তব্যে নেতারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কিত দিন। সেদিন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে প্রকাশ্যে মানুষকে হত্যা করা হয়েছিল। অথচ আজও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। বরং হত্যাকারীরা রাজনৈতিকভাবে পুরস্কৃত হয়েছে।”

নেতারা আরও বলেন, “আমরা বিচার চাই, আইনের উপর শ্রদ্ধা রেখে আমরা ন্যায় বিচার পাবার জন্য আশাবাদি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK