1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২৮তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি হাসান হাফিজ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পঠিত
এবার ২৮তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি হাসান হাফিজ। আগামি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখে নেত্রকোনা পৌরশহরে মোক্তারপাড়াস্ত বকুলতলায় ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে তাকে সম্মননা প্রদান করা হবে। জানা যায় বুধবার (২২ জানুয়ারি) নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী বেলা ১১টার দিকে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই সংবাদ সম্মেলনে কবি এনামূল হক পলাশসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কবি হাসান হাফিজ বাংলাদেশের অন্যতম প্রধান কবি ও প্রবীণ সাংবাদিক। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ে প্রায় দুই শত গ্রন্থ রচনা করেছেন। কবি হাসান হাফিজের জন্ম ১৯৫৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও। তিনি বাংলা ভাষা ও সাহিত্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আলাদা আলাদাভাবে এম.এ. ডিগ্রি লাভ করেন। কবি হাসান হাফিজ সাহিত্য চর্চার পাশাপাশি সাংবাদিকতাকে প্রধান পেশা হিসেবে গ্রহণ করেছেন। তিনি প্রায় চার দশক ধরে বিভিন্ন পত্রিকায় সাংবাদিক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন।
আরো জানা যায় আগামী ১৪ ফেব্রুয়ারি (১ ফাল্গুন) জেলা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় নেত্রকোনা সাহিত্য সমাজের উদ্যোগে দিনব্যাপী সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে প্রতিবারের মত এবারও নির্বাচিত প্রিয়জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। নেত্রকোনা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে প্রতিবছর পহেলা ফাগুনে একজন বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করে থাকে। নেত্রকোনা ও বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের কবি সাহিত্যকরা এই উৎসবে যোগ দিবেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK