1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২৬৮ নোয়াখালী-১ আসনে মনোনয়ন পেলেন ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৪৬ বার পঠিত

হাসিবুর রহমান আপন, নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন। শনিবার কেন্দ্রীয় দপ্তর থেকে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন ধরে নোয়াখালী-১ আসনে দলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন এবং স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় একজন নেতা হিসেবে পরিচিত।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার খোকন বলেন, নোয়াখালীর মানুষের সেবা করার সুযোগ আবারও পেলে আমি উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বশক্তি দিয়ে কাজ করব। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।

স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মনোনয়নকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK