1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১৪ বছরের প্রেম বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, প্রেমিক উধাও

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৬১ বার পঠিত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নওপাড়া ইউনিয়নের ইটাচকি গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন প্রেমিকা (৩০)। এ ঘটনার পর থেকে প্রেমিক বর্তমানে পলাতক ও তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। প্রেমিক আলিম উদ্দিন (৩৫) উপজেলার ইটাচকি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। অপরদিকে প্রেমিকা একই উপজেলার বহুলী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুন) পর্যন্ত প্রেমিকা অনশন চালিয়ে যাচ্ছেন। গত ২৩ জুন বিকাল থেকে প্রেমিক আলিম উদ্দিনের বাড়িতে প্রতিবেদন অবস্থান করছে প্রেমিকা। প্রেমিকার মোবাইলে থাকা প্রেমিক আলিম উদ্দিনের একাধিক ফেসবুক আইডি থেকে পাঠানো বার্তা তাদের সম্পর্কের সত্যতা নিশ্চিত করে। প্রেমিকার দাবি, ১৪ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। আলিম বিদেশে থাকাকালীন সময়ও তাদের মধ্যে নিয়মিত অনলাইনে যোগাযোগ হতো। দেশে ফিরে বিয়ের কথা বললে সে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয়।
প্রেমিকা বলেন, আমি দীর্ঘ ১৪ বছর ধরে তার জন্য অপেক্ষা করেছি। আমার বয়স এখন ৩০ ছাড়িয়ে গেছে। সে আমার জীবন শেষ করে দিয়েছে। তাই আমি তার বাড়িতে এসে অনশনে বসেছি। আমাকে বিয়ে না করা পর্যন্ত এখান থেকে যাব না। প্রয়োজনে আত্মহত্যা করবেন বলে জানান তিনি। এ বিষয়ে প্রেমিকার বড় ভাই চন্দন বলেন, আমার বোন যেন প্রতারণার শিকার না হয় এবং ন্যায়বিচার পায়, সেটাই চাই।
প্রেমিক আলিম উদ্দিনের বড় ভাই ইসলাম উদ্দিন বলেন, দীর্ঘ দিনের সম্পর্কের বিষয়ে আমরা আগে কিছু জানতাম না। তবে এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। আমার ভাইকে খুঁজে পাচ্ছি না। যদি সে সম্পর্ক মেনে নেয়, পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সারোয়ার জাহান কাওছার বলেন, আমরা দুপক্ষের সঙ্গে কথা বলেছি। ছেলে পক্ষ একদিন সময় চেয়েছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
এ দিকে কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি আপনাদের (গণমাধ্যম কর্মী) মাধ্যমে জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘ দিনের প্রেমের এমন পরিণতি দুঃখজনক এবং এর দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK