1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

সেবার মাধ্যমে আস্থা অর্জন, গোলাম মর্তুজাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই মানুষ

হাসিবুর রহমান আপন, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ব্যাপক জনসমর্থন ও মতামত জরিপে প্রকাশ পেয়েছে, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনকারী গোলাম মর্তুজাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে দেখতে চান স্থানীয়রা। গোলাম মর্তুজা ও তার পরিবারের বৈশ্বিক দাতব্য ফাউন্ডেশন দীর্ঘ দশ বছর ধরে দরিদ্র, অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ, রাস্তা-ঘাট ও মসজিদ-মাদ্রাসা নির্মাণ ও সংস্কারসহ নানাবিধ সমাজসেবামূলক কাজ করে তিনি এলাকায় রোল মডেলে পরিণত হয়েছেন।
এলাকাবাসী ও সচেতন মহলের মতে, তার নেতৃত্বে চাটখিল ও সোনাইমুড়ীকে ২০৪০ সালের মধ্যে “পাঁচ শূন্য” কর্মসূচির পাইলট প্রকল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। তিনি বা তার পরিবারের কোনো সদস্য এমপি হলে পুরো এলাকার সার্বিক ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে গোলাম মর্তুজা বলেন,”জনসেবাই আমার জীবনের ব্রত। চাটখিল আমার মায়ের, সোনাইমুড়ী আমার বাবার জন্মস্থান—এই দুই এলাকাকে আমি দেশসেবার কেন্দ্রবিন্দু হিসেবে দেখি। আমার পরিবার মানবসেবার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে সম্পূর্ণভাবে প্রস্তুত।”উল্লখ গোলাম মর্তুজা ১৯৯৪ সালে দেওটি ইউনিয়নের আমিরাবাদ উচ্চবিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসেবে এসএসসি পাস করে চৌমুহনী এস এ কলেজ থেকে এইসএসসি পাস করেন মেধাতালিকায় স্থান নিয়ে দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে বিএসসি করেন পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য লন্ডনের পাড়ি দিয়ে লন্ডনের গ্রীনউইচ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে এমএসসি ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজিবন শেষ করে নিজেকে নিয়োজিত করেন সারা পৃথিবীতে শিক্ষার আলো ছড়ানোর কাজে, প্রতিষ্ঠা করে এম এইছ গ্লোবাল গ্রুপ এবং অঐত ধংংড়পরধঃব যেখান চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন,যেখান থেকে সারা পৃথিবীর মেধাবী ছাত্র ছাত্রীরা বিদেশে উচ্চ শিক্ষা জন্য সহায়তা পাচ্ছে, দায়িত্ব পালন করছেন।
লন্ডনের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে এবং বাংলাদেশে ইউনিভার্সিটি অফ অল্টারনেটিভ ডেভেলপমেন্টের এর বোর্ড অফ ট্রাস্ট এর সদস্য এবং নিজেরা প্রতিষ্ঠা করেন এমআই পাথওয়েজ নামের যুক্তরাজ্যের আলাদা একটি স্টাডি সেন্টার। সমাজ উন্নয়নের গত ১০ বছর থেকে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা হিসেবে কাজ করছেন
স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে আব্দুস সালাম বলেন,”গোলাম মর্তুজা ও তার পরিবারের নিষ্ঠাবান সমাজসেবা ও দূরদর্শী পরিকল্পনা আমাদের বিশ্বাসী করেছে। তারা যদি নির্বাচনে অংশ নেন, তাহলে জয়লাভ নিশ্চিত। ছোট বেলা থেকে বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত গোলাম মর্তুজা, নোয়াখালী ১ আসনে বি এনপির পার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সবছে যোগ্য তম পার্থী হতে পারে গোলাম মর্তুজা। চাটখিল ও সোনাইমুড়ীর উন্নয়নের জন্য গোলাম মর্তুজাই সর্বোত্তম ব্যক্তি।”
জনগণের দাবি, গোলাম মর্তুজা যেন এমপি প্রার্থী হন—এলাকার উন্নয়ন ও মানুষের ভাগ্য বদলের এই ঐতিহাসিক দাবিকে বাস্তবে রূপ দিতে তারা সকলে একযোগে কাজ করতে চান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK