1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সেনা অভিযানে চোরাচালানের ১২১ টি কম্বল ও বিদেশী মদসহ আটক ২ যুবক

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত
নেত্রকোনার কলমাকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১২১ পিস চোরাচালানের ভারতীয় কম্বল উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার চকপারা গ্রামের একটি বাড়তে অভিযান চালিয়ে এসব কম্বল জব্দ করা হয়।কলমাকান্দা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাজমুজ সাকিব এ তথ্য নিশ্চিত করে জানান, চোরাচালানের মালামাল রয়েছে এমন গোপন সংবাদে ওই বাড়িতে অভিযান চালনো হয়। বাড়িতে তলাশি করে ১২১ পিস চোরাচালানের ভারতীয় কম্বল পাওয়া যায়। তবে অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা কম্বল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে ২৮ বোতল বিদেশী মদসহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ওল্ড মংক ব্র্যান্ডের ২৩ বোতল ও পাঁচ বোতল রয়েল স্টেইজ ব্র্যান্ডের বিদেশী মদ। এ কাজে ব্যবহৃত একটি পিকআপ ও দুইটি মোবাইল জব্দ করা হয়েছে। আটককৃত যুবকদ্বয় হলেন- আব্দুল খালেকের ছেলে শাজাহান মিয়া (৩৫) ও মসলামুদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (২৬)। তারা দুজনে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার নয়নকান্দি গ্রামে বাসিন্দা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে দুর্গাপুর সেনা ক্যাম্পের সামনে নিয়মিত টহলের অংশ হিসেবে চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে তল্লাশি করার সময় একটি পিক আপ সন্দেহজনকভাবে দ্রুত গতিতে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে। পরে কিছু দূর সামনে অগ্রসর হয়ে শিমুলতলী চেকপোস্টের সন্নিকটে পিকআপটি থামিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন সেনা সদস্যরা।
তিনি আরও জানান, তল্লাশিকালে ওল্ড মংক ব্র্যান্ডের ২৩ বোতল ও পাঁচ বোতল রয়েল স্টেইজ ব্র্যান্ডের মোট ২৮ বোতল অবৈধ বিদেশী মদ জব্দ করা হয়। এ অপরাধের সাথে সম্পৃক্ত থাকায় দুজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হন সেনা সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদ্বয় ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ দূর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK