
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আওয়ামী নেতা কর্মীদের হুমকি- ধুমকিসহ বর্তমানে আবার আওয়ামীগের মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৭ টায় উপজেলার চরবাটা ভুঁইয়ারহাট বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রিয়াজ সিদ্দিকী সৈকতের সঞ্চালনায় ও চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উল্যাহ সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট আব্দুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, সুবর্ণচর যুবদলের সদস্য সচিব নুরুল হুদা,
উপজেলা যুবদল নেতা বেলাল হোসেন, চরবাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিম উদ্দিন মহিম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুরুল আখতার মঞ্জু, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুন হোসেন রোহান, ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, পূর্ব চরবাটা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আজগর হোসেন, চরবাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিকসহ উপজেলা ও সকল ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল এবং কৃষক দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শেখ হাসিনা বিগত ১৬ বছরে হাজার হাজার গুম, খুন করেছেন। সব শেষে ছাত্র আন্দোলনেও শত শত ছাত্র ভাইদের হত্যা করেছে। অনতিবিলম্বে তাকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে। শেখ হাসিনার পতনের পর কিছু অসাধু কুচক্রী মহল সাধারন মানুষকে হয়রানী করছে। অতীতে অনিয়ম দুর্নীতি আওয়ামীলীগ করেছে কিন্তু বিএনপি তাদের মত দল নয়। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা। যারা বর্তমানে লুটপাট করছে তারা আওয়ামলীগের সমর্থক, তারা এসব করে বিএনপির উপর দায় চাপাতে সড়যন্ত্রে লিপ্ত রয়েছে । কিছু বিএনপি নেতা কর্মি আওয়ামীলীগকে পূনঃরায় সংগঠিত করতে আওয়ামীলীগ নেতাকর্মিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন যা মোটেও কাম্য নয়।
আগামিতে সেসকল লেবাসধারী নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবী জানান বক্তারা।
সমাবেশ শেষে ভূঁইয়ার হাট বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের জিরো পয়েন্টে এসে শেষ হয়।