1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়েছে দস্যুরা

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৪ বার পঠিত
সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়েছে দস্যুরা। চাঁদার দাবিতে কয়েক দফা হামলার শিকার হয়েছে বনজীবীরা। মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে অনেক জেলেকে। চরম দুশ্চিন্তায় জেলে ও বনজীবীদের পরিবার।
একসময় ম্যানগ্রোভ সুন্দরবন ছিলো অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধের অভয়ারণ্য। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত আত্মসমর্পণ করেছিলো সুন্দরবনের ৩২টি বাহিনীর প্রধানসহ ৩২৪ দস্যু। সুন্দরবনকে ঘোষণা করা হয় দস্যুমুক্ত। কিন্তু এখন আবার মাথাচাড়া দিয়েছে দস্যুরা। প্রায়ই ঘটছে জেলেদের উপর হামলা এবং অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা।
বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের দুবলার চরে পাঁচ মাস ধরে চলে শুটকি প্রক্রিয়াকরনের কার্যক্রম। সেখানে কর্মসংস্থান হয় উপকুলের হাজারও জেলের। সম্প্রতি কমান্ডো স্টাইলে জেলেদের উপর হামলা চালায় দয়াল বাহিনীর সদস্যরা। চেষ্টা করে জিম্মি করার। প্রতিরোধ করে জেলেরা। অস্ত্রসহ তিন বনদস্যুকে ধরে কোস্টগার্ড সদস্যদের কাছে হস্তান্তর করে তারা। ক্ষেপে গিয়ে পরের দির ১৫ জেলেকে জিম্মি করে ওই তারা।
কোস্টেগার্ডের পশ্চিমজোনের লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহেম্মেদ জানিয়েছেন, সুন্দরবনে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। ম্যানগ্রোভ সুন্দরবন বনজিবীদের জন্য নিরাপদ রাখতে আইনশৃঙ্খলাবাহিনীর জোর তৎপরতা চায় উপকূলবাসীরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK