1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সীমান্ত এলাকায় বিজিবি’র গণসংযোগ ও সচেতনতামূলক সভা

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ তৎপরতার কারণে নেত্রকোনা সীমান্তবর্তী এলাকার জনসাধারণে সাথে গণসংযোগ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর এই দুই উপজেলায় এ ধরণের সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
একই দিন রাত সোয়া ৮টার দিকে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান। তিনি জানান, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া পাঁয়তারা ও চেষ্টা করে যাচ্ছে। বিজিবি’র শক্ত অবস্থানের কারণে অন্যান্য সীমান্তে ন্যায় নেত্রকোনা জেলার সীমান্তেও বিএসএফ এর অতিরিক্ত তৎপরতা লক্ষ্য করা যায়। বিএসএফ তাদের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া বিভিন্ন স্থানে সংস্কার ও সংহত করে বাংলাদেশীদের সীমান্ত পারাপারে রোধে আরো তৎপর রয়েছে।
এ প্রেক্ষিতে ৩১ বিজিবি’র আওতাভুক্ত সীমান্ত সংলগ্ন এলাকগুলোতে স্থানীয় নাগরিকদের সীমান্তের কাছাকাছি যাওয়া হতে বিরত রাখতে প্রচারনার অংশ হিসেবে এ ধরণের জনসচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK