1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সীমান্তে বিএসএফের গুলিতে শেরপুরের  ঔষধ ব্যবসায়ী রেজাউল করিম নিহত

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোঃ রেজাউল করিম (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।গত ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের দিঘলবাগ সীমান্ত এলাকা বিজিবি ক্যাম্প মুন্সিপাড়ায় বিওপি-এর অধীন ১১৩৯/৯ এস পিলারের নিকট এ ঘটনা ঘটে।
নিহত মোঃ রেজাউল করিম শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের পূর্ব আলিনা পাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে এবং তিনি পেশায় একজন ঔষধ ব্যবসায়ী। তিনি স্বল্পমূল্যে ঔষধ নেওয়ার জন্য নিয়মিত ভারতে যাতায়াত করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ (অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যার পর সীমান্তে বিকট গুলির শব্দ পায় স্থানীয়রা। পরে খোঁজ নিয়ে জানা যায় মোঃ রেজাউল করিম স্বল্পমূল্যে ঔষধ আনার জন্য অবৈধ পথে ভারতে প্রবেশ করেন। এরপর রেজাউল করিম আর ফেরত আসেনি। পরে ওই মরদেহ বিএসএফের সদস্যরা নিয়ে যায়।

মুন্সিপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বলেন, নিহত রেজাউল করিম অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে যান। সেখানে তিনি মারা গেছেন। বিএসএফের পক্ষ থেকে আমাদের একটি চিঠি দিয়েছে। তবে চিঠিতে মৃত্যুর কারণ বা কেন সে ভারতে প্রবেশ করেছেন তা উল্লেখ্য করা হয়নি। আমরা শনিবার একটি চিঠি পাঠাব। কিন্তু আমাদের ক্যাম্প এলাকা দিয়ে মরদেহ আনার কোনো সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার বলেন, বিভিন্ন মাধ্যমে সীমান্তে নিহতের বিষয়টি শুনেছি। খবর নিয়ে জানতে পেরেছি বিজিবির জোন অনুযায়ী ঘটনাটি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সীমান্তের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK