1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান খলকুকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৯।
সোমবার (১১ নভেম্বর ২৪ইং) বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতা সৃষ্টির ঘটনায় সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
খলকুর রহমান জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। ২০২১ সালের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকে নির্বাচিত হন।
পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলার অভিযোগে বেশ কয়েক জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার হয়েছেন। যার বেশীর ভাগ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK