1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিএমপির তিনদিনের অভিযান : গ্রেফতার ৮০

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৪২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়াও গত তিন দিনে ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সিএমপির বিভিন্ন থানা পুলিশের অভিযানে মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে রবিবার ২৮ ও শনিবার ১০ জনকে গ্রেফতার করে বিভিন্ন থানা পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
গত চব্বিশ ঘণ্টায় গ্রেফতার ৪২ জন হলেন- বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় মামনুর রশিদ মামুন (৩৬), ইপিজেড থানার মামনুর রশিদ (৩৬), তারিকুল ইসলাম (২৬), চকবাজার থানার আশেকুল আলম আশিক (৩৮), মোহাম্মদ এরশাদ (৪৫), ডবলমুরিং মডেল থানার ইরাত শরীফ বিজয় (২৪), আব্দুল আজিম অপু (২৪), ইয়াছিন আরাফাত (৩৪), এস এম নাজমুল আলম শুভ (৩১), আশরাফ উদ্দিন সাদমান (১৯), সাজেদা বেগম (৪৩), সদরঘাট থানার ইশতিয়াক মুন্না (৩৫), ইলিয়াছ (৫১), মজনু (৫৩), রাজীব দে (৩৮), চান্দগাঁও থানার আদিত্য পাল (২৮), সাইদ ইমতিয়াজ সানি (৩০), আহমদ আলী (৫৪), খুলশী থানার শাহারিয়ার শাওন (২৮), আব্দুল হান্নান (৫৩), মাসুদ রানা (৪৬), মেহেদী হাসান (২৩), বন্দর থানার ফরহাদ (২৮), শাহাদাত হোসেন রুমান (৩০)।
এ ছাড়াও কোতোয়ালি থানা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ ২নং ইউনিটের প্রচার সম্পাদক মো. জহির উদ্দিন (৪৭), চট্টগ্রাম মহানগর ছাত্র লীগের সহ-সম্পাদক আবির সেন (৩০), চট্টগ্রাম মহানগর ছাত্র লীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক অনিক সেন গুপ্ত (৩০), চট্টগ্রাম স্টেশন রোডের হকার্স লীগের সভাপতি কবির ওরফে চেইন কবির (৪০), তানভীর রহমান নওশাদ (৩২), আলী আকবর (৪৭), রেজাউল করিম (৬১), মোহাম্মদ ফারুক (৫৫), ইকবাল হোসেন (৩৪), পাহাড়তলী থানার রাজু (৩০)।
বাকলিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওয়াব আলী (৫৫), ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম (৫৫), ১৮ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মো. ওবায়েদ (৩৪), আলমগীর (৩৪), হাসান (৩৫), কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আহম্মদ আলী (৩৯), পতেঙ্গা মডেল থানার সোহাগ (৩৪), সাইফুল ইসলাম সহ (৩০) সর্বমোট ৪২ জনকে গ্রেফতার করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK