1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সাবেক এমপি কামরানের মতবিনিময় উচ্ছ্বাসিত নেতাকর্মীরা

মাহবুবুর রহমান পিংকু, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে বিভিন্ন এলাকায় মতবিনিময় করেছেন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন কামরান। গতকাল শুক্রবার চাটখিলের বিভিন্ন এলাকা গনসংযোগ শেষে চাটখিল আজিজ সুপার মার্কেটের সামনে স্থানীয় বিএনপি’র নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।নোয়াখালী- ১ (চাটখিল- সোনাইমুড়ি আংশিক) উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন। বিগত ১৯৯১ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত এডভোকেট সালাউদ্দিন কামরান নোয়াখালী চাটখিল আসনের সংসদ সদস্য ছিলেন। বিগত ৯১ থেকে ৯৬ সালে তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় চাটখিলের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন।
সালাউদ্দিন কামরানের চাটখিলে আগমনে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।অনেকেই আবেগ আপ্লুত হয়ে বলেন আমরা সালাউদ্দিন কামরানকে চাটখিলে আমাদের মাঝে দেখতে পেয়ে আমরা ব্যাপক আনন্দিত এবং উচ্ছ্বাসিত। চাটখিলের প্রত্যন্ত অঞ্চলে রয়েছে তার ব্যাপক প্রদচারণা। সালাউদ্দিন কামরান প্রার্থী হলে আমরা সর্বশক্তি দিয়ে তাকে সংসদ সদস্য নির্বাচিত করার চেষ্টা করব। তার যে জনপ্রিয়তা রয়েছে এবং সালাউদ্দিন কামরান আমাদের চাটখিল – সোনাইমুড়ি আসনের সবচেয়ে জনপ্রিয় প্রার্থী। বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের সাথে আলাপকালে তারা জানান সালাউদ্দিন কামরান সামনের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হলে নিরোলস ভাবে কাজ করবেন। তিনি নির্বাচিত হলে চাটখিল -সোনাইমুড়ীর ব্যাপক উন্নয়ন হবে।
গণসংযোগ চলাকালে সালাহউদ্দিন কামরান জনগণের উদ্দেশ্য বলেন, বিগত সময় তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় চাটখিলের উন্নয়ন সাধন করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে চাটখিল- সোনাইমুড়ি আসনে একটি আধুনিক ও মডেল এলাকায় হিসেবে রূপান্তর করা হবে। শিক্ষা চিকিৎসা কৃষি কাজের উপরে ব্যাপক গুরুত্ব সহকারে কাজ করা হবে। মদ গাজা ইয়াবা হিরোইনসহ যাবতীয় নেশা সংক্রান্ত ও কিশোরগেংগের অপরাধ শুন্যের কোটায় নিয়ে আসা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকবে একেবারেই সুশৃংখল। কোন প্রকার চাঁদাবাজি টেন্ডারবাজি চলবে না।
গণসংযোগ শেষে চাটখিল পৌর শহরের আজিজসুপার মার্কেটের সামনে বিভিন্নস্তরের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিব সভায় উপস্থিত ছিলেন, যুবদলের যুগ্ন আহ্বায়ক সুলতান বাবর, সাবেক যুবদলের সদস্য কামরুল ইসলাম, যুবদলের সদস্য মামুন চৌধুরী, বিএনপি নেতা মনির হোসেন, আবু সালেম মাহমুদ প্রমুখ।
এর আগে এডভোকেট সালাউদ্দিন কামরান নিজগ্রামের জুমার নামাজ আদায় শেষে পিতার মাতার কবর জিয়ারত করেন। পরে নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে আলাদা মতবিনিময় করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK