1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর অধিদপ্তরে হস্তান্তর

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১১২ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের কষ্টিপাথর (শিব লিঙ্গ) প্রত্নতত্ত্ব জাদুঘরের প্রদর্শনের জন্য হস্তান্তর করা হয়েছে। পাথরটি উচ্চতায় ১০ ইঞ্চি ও ৪ দশমিক ৪৮৬ গ্রাম। সোমবার সকালে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন কষ্টি পাথরটি আনুষ্ঠানিকভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক দপ্তরের গবেষণা সহকারী ওমর ফারুকের কাছে হস্তান্তর করেন।

গত ৯ জানুয়ারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট আঞ্চলিক দপ্তর পরিচালক এ কে এম সাইফুর রহমানের আদেশে গবেষণা সহকারী ফারুক আদালত থেকে কষ্টিপাথরটি গ্রহণ করেন।আদালত সূত্র, ২০১৭ সালের ১০ এপ্রিল রাতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার একাধিক মামলার আসামি সুমন মজুমদারকে গ্রেপ্তার করতে পৌরসভা ব্রিজ এলাকায় তার বাড়িতে অভিযান চালায় চৌকস টিম পুলিশ।

তাকে বাড়িতে না পেয়ে আসার পথে নতুন মাটি খোড়া ও একটি বস্তার অংশবিশেষ দেখা যায়। পরে বোমা অথবা মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে সন্দেহে স্থানীয়দের উপস্থিতিতে মাটি খুঁড়লে চটের বস্তার ভেতর কষ্টিপাথরটি পাওয়া যায়। পরবর্তীতে তা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। পরবর্তীতে রামগঞ্জ থানার তখনকার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে ইব্রাহিম মজুমদার, সুমন মজুমদার ও আব্দুস ছাত্তারের নামে মামলা দায়ের করেন। ২০২১ সালের ৩০ জানুয়ারি আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী কর্মকর্তা।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ২০২৪ সালের ২১ মে সিনিয়র দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন মামলার রায় দেন। এতে আসামিদের প্রত্যেককে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কষ্টিপাথরের পুরাকীর্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশসহ যথাযথ নিয়ম অনুসারে প্রত্নতত্ত্ব জাদুঘরে প্রদর্শনের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের করতে লক্ষ্মীপুর আদালতের মালখানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন বিচারক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK