1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সাংবাদিক রেজাউল করিম বকুলের মৃত্যুতে স্বরনসভা ও দোয়া মাহফিল

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলার প্রেসক্লাবের প্রয়াত সভাপতি মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুলের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব শ্রীবরদীর আয়োজনে (শুক্রবার) ২২ শে নভেম্বর রাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের দ্বিতীয় তলায় এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এ,জে,এম আহসানুজামান ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক, এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার কাকন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও মডেল গার্লস কলেজের অধ্যাপক মাসুদ হাসান বাদল।
স্মরণ সভায় চারণ সাংবাদিক প্রয়াত রেজাউল করিম বকুলের বর্ণাঢ্য কর্ম জীবনের নানা স্মৃতিময় দিক তুলে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বিপ্লব দে কেটু, মনজুরুল আহসান, তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা,  আলহাজ্ব তাজুল ইসলাম, শওকত জামান, তরিকুল ইসলাম, তাসলিম কবির বাবু,  ফরিদ আহমেদ রুবেল, প্রয়াত সাংবাদিক বকুলের মেয়ের জামাতা এসআই সাদ্দাম হোসেন, সংবাদ কর্মী মাসুদুর রহমান, মনজুরুল ইসলাম  প্রমুখ। স্মরণসভার শেষ প্রয়াত বকুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত
ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK