1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সাংবাদিক মরহুম বকুলের পরিবারের পাশে মোহনা টেলিভিশন

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল মোহনা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি ও শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি মরহুম রেজাউল করিম বকুলের শোকাহত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন মোহনা টেলিভিশন। গত ১৬ ই জানুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে শ্রীবরদী  উপজেলার তাতিহাটি ইউনিয়নের গেরামারা গ্রামের প্রয়াত বকুলের গ্রামের বাড়িতে আসেন মোহনা টিভির ডেক্স  ইনচার্জ ও বিশিষ্ট উপস্থাপক মো: মাহমুদ হোসেন।
পরে মরহুমের কবর জিয়ারত শেষে তার শোকাহত পরিবারের সাথে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন মোহনা টিভির দায়িত্বশীল এ কর্মকর্তা। শোকাহত পরিবারবর্গের হাতে তুলে দেয়া হয় মোহনা টিভি কর্তৃক অনুদান হিসেবে নগদ দু লক্ষ টাকা।

এ সময় শেরপুর  প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধাঁর,শ্রীবরদী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও মাই টিভি শেরপুর জেলা প্রতিনিধি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, টিভি চ্যানেল news24 ও দৈনিক আজকের পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, মোহনা টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি  মফিজ উদ্দিন, জামালপুর প্রতিনিধি ওসমান হারুনী ,  নব যোগদান কৃত শেরপুর  জেলা প্রতিনিধি প্লাবন সরকার, সমাজসেবক হাসান বিদ্যুৎ, নারী উদ্যোক্তা জেরিন, সংবাদ কর্মী খোকন, জয়ন্ত, মরহুম সাংবাদিক বকুলের মেয়ের জামাতা এএসআই সাদ্দাম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK